Delhi Metro Suicide Attempt Video: শাদিপুরের মেট্রো ট্র্যাক থেকে আত্মহত্যার হুমকি মহিলার, বাঁচালেন নিরাপত্তাকর্মীরা (দেখুন ভিডিও)
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় দিল্লির শাদিপুর মেট্রো স্টেশনের নিচে হঠাৎই ভিড় জমে যায়। রাস্তা থেকে লোকজন চিৎকার করতে শুরু করে।দেখা যায় এক মহিলা মেট্রো ট্র্যাক থেকে নেমে রাস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় দিল্লির শাদিপুর মেট্রো স্টেশনের নিচে হঠাৎই ভিড় জমে যায়। রাস্তা থেকে লোকজন চিৎকার করতে শুরু করে।দেখা যায় এক মহিলা মেট্রো ট্র্যাক থেকে নেমে রাস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। ঘটনা নজরে আসতেই নিরাপত্তা কর্মীরা সফলভাবে কয়েক মিনিটের মধ্যে ওই নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে প্রথমে ওই মহিলাকে এলিভেটেড মেট্রো ট্র্যাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক হাতে মোবাইল ফোন ধরে কারও সঙ্গে কথা বলতে বলতে সে লাইন এর জাল টপকে ঝাঁপ দিতে চেষ্টা করে। একপুলিশ কর্মকর্তার মতে, কলেজ ছাত্রী ওই মহিলার একটি ছোটখাটো বিষয় নিয়ে তার বাবা-মায়ের সঙ্গে তর্ক করছিলেন, হঠাৎ সেই ঘটনায় বিরক্ত হয়ে আত্মহত্যা করতে চলেছিলেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Karnataka Shocker: বিবাহবহির্ভূত সম্পর্ক লুকোতে গোটা পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলার ছক, গ্রেফতার দুই সন্তানের মা
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Advertisement
Advertisement
Advertisement