Delhi MCD Polls 2022: দিল্লির পুরনিগমে ভোট পড়ল ৫০.৪৭ শতাংশ

দিল্লি পুরনিগম নির্বাচনে (MCD Polls 2022) ভোটদানে তেমন উতসাহ দেখা গেল না। দেশের রাজধানী শহরের পুরভোটে গতবারের চেয়ে তিন শতাংশ ভোট কম পড়ল।

Delhi | (Photo Credits: PTI)

দিল্লি পুরনিগম নির্বাচনে (MCD Polls 2022) ভোটদানে তেমন উতসাহ দেখা গেল না। দেশের রাজধানী শহরের পুরভোটে গতবারের চেয়ে তিন শতাংশ ভোট কম পড়ল। রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, গতকাল, রবিবার হওয়া দিল্লি পুরনিগম নির্বাচনে ভোটদানের হার ৫০.৪৭ শতাংশ। মহিলাদের থেকে পুরুষরা বেশী সংখ্যায় ভোট দিলেন।

দিল্লি পুরভোটে ভোট দিলেন ৭৮ লক্ষ ৯৩ হাজার পুরুষ ও ৬৬ লক্ষ ১০ হাজার মহিলা ভোটার। পাশাপাশি ২১৪জন ট্রান্সজেন্ডার ভোটারও ভোটধারিকার প্রয়োগ করলেন। মোট ২৫০টি ওয়ার্ডে ভোটগ্রহণ হল। ফল ঘোষণা হবে বুধবার, ৭ ডিসেম্বর। মূল লড়াই আম আদমি পার্টি ও বিজেপি-র মধ্যে। আরও পড়ুন-নিজেদের ইচ্ছামতো যা খুশি করছে বিজেপি, জি২০ লোগো বিতর্কে তীব্র আক্রমণ মমতার

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement