Delhi: দিল্লির রোহিণী এলাকায় বিশাল আগুন গ্রাস করল বস্তি, অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই বস্তির ঘর, ঘরের সমস্ত জিনিসপত্র। অস্তিত্ব নেই কোন কিছুর। আগুন প্রাণ কেড়েছে বস্তিতে থাকা দুই শিশুর।
রবিবার জোড়া অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লিবাসী। প্রথম আগুন লাগার খবরটি আসে শকরপুরে আয়কর বিভাগের অফিসের কাছে একটি জঙ্গল থেকে। কয়েক ঘণ্টার মধ্যেই দমকল বাহিনী নিয়ন্ত্রণে আনে জঙ্গলের আগুন। এদিন দুপুরে দিল্লির রোহিণীতে এক বস্তিতে আচমকাই আগুন লেগে যায়। অল্প সময়ের মধেই ঘিঞ্জি ঝুপড়ি এলাকা গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই বস্তির ঘর, ঘরের সমস্ত জিনিসপত্র। অস্তিত্ব নেই কোন কিছুর। আগুন প্রাণ কেড়েছে বস্তিতে থাকা দুই শিশুর। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে জানিয়ে দেন। সেক্টর ১৭-তে শ্রীনিকেতন অ্যাপার্টমেন্টের পাশে থাকা ওই ঝুপড়িতে কীভাবে আগুন লাগল তা কেউই বলতে পারছেন না।
ঝুপড়িতে আগুন লেগে দুই শিশুর মৃত্যুঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement