Yamuna River: কেজরি পরাস্ত হতেই যমুনাকে দূষণমুক্ত করার তৎপরতা দিল্লির উপরাজ্যপালের
দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)) বিরুদ্ধে যমুনা নদী (Yamuna River)-র দূষণ ইস্যুকে প্রচারের সামনে রেখে বড় সাফল্য পেয়েছে বিজেপি।
Yamuna River Clean Up Efforts: দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)) বিরুদ্ধে যমুনা নদী (Yamuna River)-র দূষণ ইস্যুকে প্রচারের সামনে রেখে বড় সাফল্য পেয়েছে বিজেপি। এখনও দিল্লিতে বিজেপির সরকার গঠিত হয়নি। এখনও ঠিক হয়নি দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন। তবে এরই মধ্যে আজ, রবিবার থেকে যমুনা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করে দিল দিল্লি প্রশাসন। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এদিন যমুনা-নদীকে দূষণমুক্ত করার বিশেষ অভিযানের সূচনা করেন। নিজে যমুনার দূষিত অঞ্চলে নতুন অত্যাধুনিক মেশিন এনে যমুনাকে স্বচ্ছ করার কাজ শুরু করে দিলেন দিল্লির উপরাজ্যপাল।
ভোটপ্রচারে কেজরিওয়াল স্বীকার করেছিলেন, তিনি যমুনাকে পরিষ্কার রাখতে ব্যর্থ হয়েছিলেন।
যমুনাকে দূষণমুক্ত করার কাজ শুরু
Tags
Advertisement
সম্পর্কিত খবর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Advertisement
Advertisement
Advertisement