Delhi : রামলীলা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে নিহত সুখদেব সিং গোডামেডির স্মারক সেবা অনুষ্ঠান

৫ ডিসেম্বর নিজের বাড়িতে গুলি করা হয় গোডামেডিকে

Sukhdev Singh Gogamedi Murder Video (Photo Credits: X)

গুলিতে নিহত রাজপুত সেনার প্রধান সুখদেব সিং গোডামেডির স্মরণে দিল্লির রামলীলা ময়দানে একটি সভার আয়োজন করছে রাজপুত কর্ণী সেনা। জয়পুরে নিজের বাড়িতে ডিসেম্বরের ৫ তারিখে গুলি করে খুন করা হয় সুখদেব সিং গোডামেডিকে।

তদন্তে নেমে পুলিশ দুই হত্যাকারীকে ধরে ফেলে, তবে তৃতীয় জনের সাথে পুলিশের গুলি বিনিময়ের কারণে সে মারা যায়। ঘটনার জেরে গোডামেডির একজন নিরাপত্তারক্ষী আহত হন বলে জানা গেছে।

রবিবার দিল্লি পুলিশ ও রাজস্থান পুলিশের যৌথ উদ্যোগে ধরা পড়ে রোহিত রাঠোর এবং নীতিন ফৌজি নামের ২ জনকে। এর পাশাপাশি রামবীর সিং নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকেই দিল্লিতে নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement