Delhi Hospital Fire: দিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৬ দুধের শিশুর, অবশেষে পুলিশি হেফাজতে হাসপাতাল মালিক ও কর্মরত চিকিৎসক

এই ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই ঘটনার পিছনে যে বা যারা দায়ী তাদের ছাড় দেওয়া হবে না, বলে জানিয়েছিলেন তিনি।

নয়াদিল্লিঃ রাজধানীর বিবেক বিহারের (Vivek Bihar)  এক হাসপাতালে  অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ সদ্যজাত শিশুর। শনিবার রাত ১১.৩২ নাগাদ পূর্ব দিল্লির আইটিআই, ব্লক বি, বিবেক বিহার এলাকার কাছে ওই বেবি কেয়ার সেন্টারে (Baby Care Center) আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন। তবে ততক্ষনে সব শেষ। ১২ টি শিশুকে কোনওরকমে উদ্ধার করা হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই ঘটনার পিছনে যে বা যারা দায়ী তাদের ছাড় দেওয়া হবে না, বলে জানিয়েছিলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে এই বেসরকারি হাসপাতালের মালিক নবীন খিচরি ও সেই সময় কর্মরত চিকিৎসক ডঃ আকাশকে ৩ দিনের (৩০ শে মে পর্যন্ত)পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিল্লির একটি কোর্ট। কীভাবে আগুন লাগল, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কী গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement