Delhi Rain: রাস্তার মাঝে বিশাল গর্ত, নাগারে বৃষ্টির জেরে দিল্লিতে ধসে পড়ল ফুটপাতের একাংশ, দেখুন

শনির সকাল থেকেও জারি রয়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি। ভারী বৃষ্টির মাঝে দিল্লির আর কে পুরম এলাকায় ধসে পড়ল রাস্তার একাংশ।

Delhi Rain Portion of Road Collapsed (Photo Credits: ANI)

ভরা শীতের মাঝে অসময়ের বৃষ্টিতে ভিজছে দিল্লি (Delhi Rain)। শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাত হয়েছে রাজধানীর এবং তার আশেপাশের এলাকায়। রাস্তাঘাটে পর্যন্ত জল জমে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। শনির সকাল থেকেও জারি রয়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি। ভারী বৃষ্টির মাঝে দিল্লির আর কে পুরম এলাকায় ধসে পড়ল রাস্তার একাংশ। গভীর রাতে রাস্তার কিছুটা অংশ ভেঙে পড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ২৯ ডিসেম্বর, রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রয়েছে  শিলাবৃষ্টির সতর্কতাও। ফলে রাজধানীতে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। 

আরও পড়ুনঃ শীতের মরসুমে দিল্লিতে ঝেপে বৃষ্টি, ঠাণ্ডার কামড়ে কাবু রাজধানী

রাস্তার একাংশ ধসে পড়ে বিশাল গর্ত...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement