Delhi: মুদ্রাস্ফীতির বাজারে পকেটে স্বস্তি! রাজধানীর শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা দিল্লি সরকারের

অদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১৮,০৬৬ টাকা থেকে বাড়িয়ে এখন ১৮,৪৫৬ টাকা হয়েছে। এছাড়া স্নাতক এবং তার বেশি যোগ্যতা সম্পন্ন কর্মীরা প্রতি মাসে ২৪,৩৫৬ টাকা পর্যন্ত মজুরি পাবেন।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

রাজ্যের শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা করল দিল্লি সরকার (Delhi Government)। মুদ্রাস্ফীতির বাজারে শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার রাজধানীর নতুন বিজেপি সরকার বিজ্ঞপ্তি জারি করে শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে রাজ্যের সকল শ্রেণীর শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির হার বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, অদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১৮,০৬৬ টাকা থেকে বাড়িয়ে এখন ১৮,৪৫৬ টাকা হয়েছে। এছাড়া স্নাতক এবং তার বেশি যোগ্যতা সম্পন্ন কর্মীরা প্রতি মাসে ২৪,৩৫৬ টাকা পর্যন্ত মজুরি পাবেন। এপ্রিল মাস থেকেই বাড়বে বেতন। সরকার জানিয়েছে, মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে এই বৃদ্ধি করা হয়েছে। যা শ্রমিকদের আর্থিক স্বস্তি দেবে।

রাজধানীর শ্রমিকদের বেতন বৃদ্ধিঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement