Delhi : যৌন হেনস্থার মামলা, দিল্লির রউজ অ্যাভিনিউ আদালত থেকে আগাম জামিন নিলেন ব্রিজ ভূষণ সিং

দিল্লির রউজ অ্যাভিনিউ আদালত থেকে আগাম জামিন নেন ব্রিজভূষণ এবং বিনোদ তোমার

Brij Bhushan Singh. (Photo Credits: ANI)

যৌন হেনস্থা মামলায় অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং মঙ্গলবার অর্ন্তবর্তীকালীন জামিন নিলেন। মঙ্গলবার তিনি দিল্লির রাউজ অ্যাভিনিউ  আদালতে অর্ন্তবর্তীকালীন জামিন নেন। এর পাশাপাশি অন্যতম অভিযুক্ত বিনোদ তোমারকেও অর্ন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়।

যৌন হেনস্থার মামলায় ইতিমধ্যেই পদ হারিয়েছেন ব্রিজ ভূষণ সিং. দীর্ঘদিন ধর্ণা চালানোর পর সেই লড়াইকে আইনি লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন বিক্ষোভরত কুস্তিগীররা। সেই আইনি লড়াইয়ের পরিপ্রেক্ষিতেই এবার আগাম জামিন নিলেন ব্রিজ ভূষণ সিং।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement