Delhi Fire: দ্বারকার সাবাদ অ্যাপার্টমেন্টের সপ্তম তলায় আগুন, ৮টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে
মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকার একটি আবাসনের সাততলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দমকল কর্মীরা জানিয়েছেন, ফ্ল্যাটের ভেতরে ২-৩ জন আটকে থাকতে পারে।
দিল্লির দমকল বিভাগ সূত্রে জানা গেছে, দিল্লির দ্বারকা সেক্টর ১৩-র ৫ নম্বর প্লটে অবস্থিত শব্দ অ্যাপার্টমেন্টের সাততলায় আগুন লাগে। আগুন থেকে বাঁচতে তিনজন ওপর থেকে ঝাঁপ দেন। প্রথমে দমকলের আটটি ইঞ্জিন এলেও পরে দমকলের আরও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কেউ আহত হয়েছেন কিনা এখনও তা জানা যায়নি। ফ্ল্যাটের ভেতরে ২-৩ জন আটকে থাকতে পারে বলে অনুমান দমকল কর্মীদের।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Advertisement
Advertisement
Advertisement