Delhi Fire: দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, আবাসনে আগুন লেগে ৩ জনের মৃত্যু
বিবার গভীর রাতে পূর্ব দিল্লির কৃষ্ণনগর (Krishnanagar) এলাকার একটি আবাসনে আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: হাসপাতালে সদ্যজাত বিভাগে আগুন লাগার পর, ফের দিল্লিতে (Delhi) অগ্নিকাণ্ড (Fire)। রবিবার গভীর রাতে পূর্ব দিল্লির কৃষ্ণনগর (Krishnanagar) এলাকার একটি আবাসনে আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) প্রধান অতুল গর্গ বলেন, "আমরা কৃষ্ণনগর থেকে রাত ২.৩৫ মিনিটে ফোন পাই। মোট পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সকাল ৭.২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। ১৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।"
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement