Arvind Kejriwal: বড় স্বস্তি আপের অন্দরে, ১ জুন পর্যন্ত অন্তর্বতী জামিন মঞ্জুর অরবিন্দ কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বড় স্বস্তি দিল্লি আবগারি দুর্নীতি মামলায়। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বতী জামিন মঞ্জুর হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত কেজরিওয়ালের এই অন্তর্বতী জামিন বহাল থাকবে। অর্থাৎ ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যাতে জামিন না পান, তার জন্য চেষ্টা করা হয় ইডির তরফে। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বতী জামিন মঞ্জুর থাকবে দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য। প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় বিআরএস নেত্রী কে কবিতা এখনও জামিন পাননি। তার আগেই ১ জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল জেলের বাইরে থাকবেন বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। তবে ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত।
দেখুন ট্যুইট...