Delhi Earthquake: ফের ভূমিকম্প দিল্লিতে, ৪.৪ মাত্রার জোরালো তীব্রতায় কেঁপে উঠল রাজধানী

Representational Image (Photo Credits: Pixabay)

কেঁপে উঠল রাজধানী দিল্লি। সকাল ৯টা ৪ মিনিটে প্রবল ভূকম্পন অনুভব করে দিল্লিবাসী। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক । উৎসস্থল দিল্লি থেকে কিছুটা দূরে হরিয়ানার গুরুওয়ারা জেলায়। সম্পদ ও প্রাণহানি হয়েছে কিনা সেই তথ্য এখনো সামনে আসেনি।

বৃহস্পতিবার সকালে দিল্লি-এনসিআর-এ জোরালো তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল ৯.০৪ মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জরে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি-এনসিআর-এও কম্পন টের পাওয়া যায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ঝাজ্জর থেকে ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং রোহতক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং নতুন দিল্লি থেকে ৫১ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement