Delhi: ওড়িশার গবেষক তরুণী দিল্লিতে গণধর্ষণের শিকার, গ্রেফতার এক প্রতিবন্ধী সহ তিন

৭০০টিরও বেশি সিসিটিভি ফুটেজ, বহু জিজ্ঞাসাবাদ করার পর তিন অভিযুক্তকে সনাক্ত করে পুলিশ। গ্রেফতার প্রভু মাহাতো, প্রমোদ ওরফে বাবু, মহম্মদ শামসুল।

Disabled Man Arrested for Gang-Raping (Photo Credits: X)

গণধর্ষণের অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার প্রতিবন্ধী ব্যক্তি (Disabled Man)। গত ১১ অক্টোবর দিল্লির সরাই কালে খান এলাকায় রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশকে ওই তরুণী জানায়, তাঁকে গণধর্ষণ করা হয়েছে। ঘটনার প্রায় ২০ দিন পর অভিযুক্তদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। ৭০০টিরও বেশি সিসিটিভি ফুটেজ, বহু জিজ্ঞাসাবাদ করার পর তিন অভিযুক্তকে সনাক্ত করে পুলিশ। গ্রেফতার প্রভু মাহাতো, প্রমোদ ওরফে বাবু, মহম্মদ শামসুল। তবে আশ্চর্যের বিষয় তিন গণধর্ষণ অভিযুক্তের মধ্যে একজন পঙ্গু, দুটি পা-ই নেই তার। পুলিশ সূত্রে খবর, প্রভু মাহাতো পেশায় অটো চালক, প্রমোদ আবর্জনা কুড়ায় এবং প্রতিবন্ধী শামসুল ভিক্ষা করে।

গণধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবন্ধী... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement