Delhi: দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৮০ জন

ভারতে ২৪ ঘন্টায় এই রোগের পরিমান দাড়িয়েছিল ৫৬৭৫ । যা গত সোমবারের তুলনায় কম বলে জানা গেছে

Covid 19 (Photo Credits: Pixabay)

কোভিড আতঙ্ক ফে মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতে। এবার দিল্লিতে ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক তথ্যে জানা গিয়েছে এই তথ্য।মোট ৪৪০ জন এই রোগ থেকে মুক্তি লাভ করেছেন। ৩৭৭২ টি টেস্ট করা হয়েছে যার মধ্যে ১৩৯২ টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বলে জানা গেছে।

এর আগে ভারতে ২৪ ঘন্টায় এই রোগের পরিমান দাড়িয়েছিল ৫৬৭৫ । যা গত সোমবারের তুলনায় কম বলে জানা গেছে। সোমবারে এই  রোগে আক্রান্তের পরিমাান ছিল ৫৮৮০ ।

সারা দেশে গত ২৪ ঘন্টায় এই রোগ থেকে মুক্তি পেয়েছে ৩৭৬১ জন। কোভিড রোগের ক্ষেত্রে মৃত্যুর পরিমান ৬০ বছর বয়সী মানুষদের ক্ষেত্রেই বেশি। যাদের ডায়াবেটিস বা অন্যান্য রোগ রয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement