Delhi Crime: দিল্লির রাস্তায় প্রকাশ্যে চলল গুলি, বাইকে চেপে হামলা চালাল দুষ্কৃতিরা, গুরুতর জখম ১

তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন কাইফ। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইপিসির ৩০৭ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নয়াদিল্লিঃ রাজধানীর বুকে প্রকাশ্যে চলল গুলি, আহত এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) পুরনো সীমাপুরী এলাকায়। আহত ব্যাক্তির নাম কাইফ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয় তাঁকে। ডেপুটি কমিশনার (Deputy Commissioner) সুরেন্দ্র চৌধুরী জানান, মঙ্গলবার দুই বন্ধু ইরফান ও সুগেলের সঙ্গে গল্প করছিলেন আহত কাইফ। সেই সময় মোটরসাইকেলে চেপে দু'জন ব্যাক্তি এসে হঠাৎ হামলা চালায়। চলে গুলি। আততায়ীদের ছোড়া গুলিতে আহত হন কাইফ। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন কাইফ। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইপিসির ৩০৭ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement