Delhi : বিপুল পরিমান বিদেশী মুদ্রা সহ ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে ধৃত ১ বিদেশী

বাজেয়াপ্ত হয়েছে আনুমানিক ২.৫২ কোটি টাকা

Dollar Recovers In IGI Airport (Photo Credit: Video Screen Grab)

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্ট (IGI) থেকে অতিরিক্ত বিদেশী মুদ্রা রাখার অভিযোগে আটক ১। দিল্লি থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল ধৃত উজবেক নাগরিক। তাকে জেরা করে তার কাছে থেকে বিপুল পরিমানে ডলার উদ্ধার করে সিআইএসএফ। যার মূল্য আনুমানিক ২.৫২ কোটি টাকা ।

তদন্তে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মিরজালোল জারায়েভ। যদিও এই বিপুল পরিমান অর্থ রাখার জন্য সঠিক কাগজ দেখাতে পারেনি সে। ডলার সহ ওই ব্যক্তিকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement