Delhi Building Collapsed: দরিয়াগঞ্জে তিনতলা বাড়ি ভেঙে মৃত ৩, ঘটনাস্থলে দমকল; ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা (দেখুন ভিডিও)
টানা বৃষ্টিতে আবারও বিপর্যয় রাজধানী দিল্লিতে। আজ দুপুরে মধ্য দিল্লির দরিয়াগঞ্জে সদ্ভাবনা পার্কের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ভবন। দিল্লির দরিয়াগঞ্জে এই মর্মান্তিক ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর মিলেছে, এখনও চলছে উদ্ধার অভিযান।
বুধবার দুপুর ১২.১৪ মিনিটে এই ঘটনার তথ্য পেয়েই চারটি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় যেখানে একটি ভবন ধসে পড়ে। ভবনটিতে তিনটি তলা ছিল বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস) এর একজন কর্মকর্তা। দিল্লি পুলিশের ডিসি তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দিল্লি পুলিশের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
দরিয়াগঞ্জে বাড়ি ভেঙে মৃত ৩, ঘটনাস্থলে দমকল
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Advertisement
Advertisement