Delhi Building Collapsed: ভারী বৃষ্টির মধ্যে দিল্লিতে ভেঙে পড়ল পুরনো বিল্ডিং, ধ্বংসস্তূপের নীচে কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা

আশেপাশের বাড়িগুলোও খালি করা হয়েছে। নিরাপদে বের করে আনা হয়েছে সকলকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভেঙে পড়া ওই বিল্ডিংটি অনেকদিন থেকেই জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল।

Delhi Building Collapsed (Photo Credits: ANI)

দিল্লিতে ফের বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা। শনিবার দুপুরে দিল্লির মডেল টাউন এলাকায় ভারী বৃষ্টির মধ্যে একটি পুরনো বিল্ডিং ভেঙে পড়ে বলে খবর। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল। শুরু হয় ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের বাড়িগুলোও খালি করা হয়েছে। নিরাপদে বের করে আনা হয়েছে সকলকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভেঙে পড়া ওই বিল্ডিংটি অনেকদিন থেকেই জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। পুনর্নির্মাণের জন্যে ওই বিল্ডিংটি ভাঙার কাজ চলছিল। তারই মধ্যে ঘটে গেল অঘটন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement