Delhi: সাত সকালে দিল্লিতে বাড়ি ধসে দুর্ঘটনা, চাপা পড়ে মৃত্যু ৮ বছরের এক শিশুর
জানা যাচ্ছে, সোমবার সকাল ৭টা বেজে ১২ মিনিট নাগাদ দমকল বাহিনীর কাছে দুর্ঘটনা সম্পর্কে জরুরি ফোন আসে। খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন পৌঁছয়।
সকাল সকাল রাজধানীতে দুর্ঘটনা। দোতলা বাড়ি ধসে পড়ে মৃত্যু হয়েছে এক আট বছরের বাচ্চার। সোমবার দিল্লির নাংলোই এলাকায় ধসে পড়ে বাড়িটি। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। আহত হয়েছেন আরও দুজন। জানা যাচ্ছে, সোমবার সকাল ৭টা বেজে ১২ মিনিট নাগাদ দমকল বাহিনীর কাছে দুর্ঘটনা সম্পর্কে জরুরি ফোন আসে। খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে বছর আটের ওই শিশুর দেহ। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
দিল্লিতে বাড়ি ধসে দুর্ঘটনা
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement