Delhi: ন্যাশন্যাল পুলিশ মেমোরিয়াল অনুষ্ঠানে পুলিশের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিভিন্ন কঠিন সময়ে পুলি প্রশাসনের কাজ ও তার উদ্যোগ নিয়ে প্রশংসা শোনা যায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখে

Amit Shah (Photo Credits: ANI)

শনিবার ন্যাশন্যাল পুলিশ মেমোরিয়াল দিবস। আর এই  অনুষ্ঠানে যোগ দিয়ে  দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান," যে কোন দেশের ক্ষেত্রে সীমান্ত সুরক্ষা বা অন্তবর্তীকালীন সুরক্ষা পুলিশ ফোর্সের সচেতনতা ছাড়া সম্ভব নয়। আমি লক্ষ্য করেছি যে পুলিশের কর্তব্য সারা দেশে অন্যান্য কাজের থেকে কঠিন। যেকোন অনুষ্ঠান বা আবহে আইনশৃঙ্খলা সঠিক রাখার জন্য পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হয়।সেটা সাম্প্রদায়িকতা, অপরাধ, বা বেশি ভিড়, পুলিশ সবসময় সেখানে উপস্থিত থাকে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য।আমাদের দেশের পুলিশ প্রত্যেক ক্ষেত্রে নিজের পরিচিতি দিয়েছে।"

স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement