Delhi Assembly Election 2025: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধে, জানাল দিল্লি পুলিশ

AAP MLA Amanatullah Khan (Photo Credit: X)

বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ প্রচারের শেষে আজ দিল্লিতে ভোটগ্রহণ চলছে। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। রাজধানীতে আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি নাকি কংগ্রেস কোনও চমক দেবে? সেটা নির্ধারণ হবে আজ।তবে তাঁর আগে নির্বাচনী বিধি ভঙ্গের অপরাধে আপ বিধায়কের বিরুদ্ধে মামলা নথিবদ্ধ করল দিল্লি পুলিশ।আপ বিধায়ক এবং ওখলা বিধানসভার প্রার্থী আমানতুল্লাহ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে জামিয়া নগর পুলিশ স্টেশনে মামলা নথিভুক্ত করেছে দিল্লি পুলিশ।  ভারতীয় ন্যায় সংহিতার ২২৩/৩/৫ ও ১২৬ আর পি ধারায় এফআইআর নং 95/25 মামলা নথিভুক্ত করা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement