Delhi : জি ২০ সম্মেলন শুরুর আগেই দিল্লির আকাশে দেখা মিলল ড্রোনের, তৎপর পুলিশ

ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ

প্রতীকী ছবি (Photo Credits: Pxfuel)

জি ২০ উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় বেষ্ঠিত করা হয়েছে দিল্লি শহরকে।তবুও নিরাপত্তার ফাঁক গলে হঠাৎই একটি ড্রোনের দেখা মিলল সেন্ট্রাল দিল্লির পটেল নগর এলাকায়।ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যেবেলায়।

বিষয়টি জানাজানি হতেই লোকেশন চিহ্নিত করে ঘটনাস্থলে পৌছে যান পুলিশ অধিকারিকরা। সেখানে গিয়ে জানা যায় একটি জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষ্যে ড্রোন ওড়ানোর ব্যবস্থা করা হয়েছিল।

৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেমবর অবধি হওয়া এই জি ২০ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন প্রেসিমডেন্ট, প্রধানমন্ত্রী থেকে আরও গন্যমান্য ব্যক্তিরা।তাই তাদের নিরাপত্তায় যেন কোন বিঘ্ন না ঘটে সেবিষয়ে সদা সতর্ক ছিল দিল্লি পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement