Madhyapradesh : মধ্যপ্রদেশে আম আদমি নেত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঘটনায় ২ জনের শরীরে গুলির আঘাত লেগেছে বলে জানা গেছে

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আপ মহিলা নেত্রীকে গুলি করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গোয়ালিওরে। জানা গেছে দীপাবলী উপলক্ষ্যে একটি ফিটনেস ও বিউটি সেন্টারে দীপাবলীর পূজা সারছিলেন রুচি গুপ্তা। ঠিক তখনই গোয়ালিওর সিটি সেন্টারের ওই জিম সেন্টারে প্রবেশ করে গুলি চালাতে শুরু করেন ওনার স্বামী সন্দীপ ঠাকুর।

ঘটনার জেরে দুজনের শরীরে গুলির আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement