Delhi: দিল্লির আর কে পুরম এলাকায় ভেঙে পড়ল বাড়ির একাংশ, মেলেনি হতাহতের খবর

দিল্লির আর কে পুরম এলাকায় বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়ে

Photo Credit ANI

দিল্লিতে একটি বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়ল রবিবার। ঘটনাটি ঘটেছে দিল্লির আর কে পুরম মার্কেট এলাকায়। বাড়ির মধ্যে আটকে পড়া বাসিন্দাদের সরানো হয়েছে।ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি।

বৃষ্টির জেরে দিল্লি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। শুধু দিল্লিতেই নয় মুম্বইতে একই রকমভাবে একটি বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়ে। বিল্ডিংয়ে অবস্থিত বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে এখন ২ জন আটকে পড়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে বেশ কয়েকটি জায়গায় ভেঙে পড়ে বাড়ির একাংশ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement