Delhi: দিল্লিতে ক্রেনের ধাক্কায় ভেঙে পড়ল ফুট ব্রিজের একাংশ, চালকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

রবিবার রাতে ট্রাকের মাধ্যমে ক্রেন নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

Road Accident

পূর্বদিল্লির লক্ষীনগরের কাছে ক্রেনের ধাক্কায় আংশিক ভেঙে পড়ল ব্রিজ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দিকে, যদিও পুলিশের তরফ থেকে জানা গেছে ঘটনায় কেউ আহত হয়নি।

একটি ট্রাকের মাধ্যমে ক্রেনটিকে অক্ষরধাম থেকে বুরারি যাওয়ার পথে সামনে ব্রিজটি থাকার কারণে এই সমস্যা দেখা দেয়। অতিরিক্ত উচ্চতার জন্য ক্রেনের আঘাতে একটি অংশ ভেঙে যায় ব্রিজের। ভেঙে যাওয়ার পর বেশ কিছুটা অংশ নিয়ে যাওয়ার পর তা আবার থেমে যায়।

পুলিশের তরফে বাজেভাবে গাড়ি চালানো এবং অসচেতনার জেরে দুর্ঘটনা ঘটানোর কারণে মামলা দায়ের করেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement