Delhi: মোটারবাইকে নম্বর প্লেট নেই কেন? প্রশ্ন করতেই পুলিশকে হেনস্থা, দেখুন ভিডিয়ো

Delhi Police Video (Photo Credit": ANI/Twitter)

মোটারবাইকে নম্বর প্লেট নেই কেন? উল্টো দিক থেকে কেন আসছেন? এমন প্রশ্ন করে দিল্লিতে (Delhi) বাইক থামাতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের উপর চোটে গেলেন ২ তরুণী এবং এক যুবক। এরপর রাস্তার মাঝেই ওই ট্রাফিক পুলিশ এবং পুলিশ কর্মীকে অপমান করতে শুরু করেন ওই ৩ জন। মাঝ রাস্তাতেই কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থা করা হয় বলে ভিডিয়ো (Video) দেখা যাচ্ছে। যার জেরে এক পুলিশ (Police) কর্মীদের মাথায় চোট লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। ওই পুলিশ কর্মীর অবস্থা স্থিতিশীল বলে জানা যায়। দুই তরুণী এবং এক যুবকের বিরুদ্ধে এরপর অভিযোগ দায়ের করা হয় পুলিশের তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement