Delhi : ভ্যানের ধাক্কায় দিল্লিতে মৃত মা ও ছেলে, আটক গাড়ির চালক

অভিযুক্ত চালককেআটক করেছে পুলিশ

Road Accident

গাড়ির ধাক্কায় মৃত মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে। ঘটনার জেরে অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। চালকটি হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ড্রাইভারটিকে আটক করা হয়েছে। গাড়ি চালানোর সময় জ্ঞান হারিয়ে ফেলছিল বলে দাবি করেছে গাড়ির চালক। তার সেই দাবি পরীক্ষা করা হচ্ছে।মেডিকেল টেস্ট করা হয়েছে। মদ্যপ অবস্থায় থাকার কোন চিহ্ন পাওয়া যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement