Delhi: দ্রুত গতির গাড়ি পিষল ২ জনকে, আহত ৮

অত্যাধিক গতিতে থাকা থর গাড়িটি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারার পর উল্টে যায়

Photo Credit ANI

দিল্লিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ২ আহত ৮। ঘটনাটি ঘটেছে দিল্লির মালাই মন্দির এলাকাতে। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময় অভিযুক্তের 'থর' গাড়িটির গতি অনেকটাই বেশি ছিল। যার ফলে নিয়ন্ত্রন হারিয়ে বেশ কয়েকটি স্টলে ধাক্কা মারে গাড়িটি। এর পাশাপাশি দাড়িয়ে থাকা আরও ২ টি গাড়িকে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। দুর্ঘটনায় আহতদের দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত হয়েছেন মুন্না এবং সমীর নামেের দুই ব্যক্তি। এছাড়াও আহত হয়েচেন আরও বেশ কয়েকজন। আহতরা দিল্লির শিবা ক্যাম্প, ববসন্ত বিহার, একতা বিহার এবং আর কে পুরম এলাকার বাসিন্দা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৩০৪ A ধারায় দায়ের হয়েছে মামলা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement