Rajnath Singh: শারীরিক অসুস্থতার কারণে আচমকাই হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পিঠে যন্ত্রণার কারণে হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সকালে দিল্লির এইমসে প্রাইভেট বিভাগে ভর্তি করা হয় তাঁকে।

Rajnath Singh (Photo Credit: X)

জানা যাচ্ছে, মাঝেমধ্যেই তাঁর পিঠে যন্ত্রণা হচ্ছিল, তবে এদিন সকাল থেকে ব্যাথা বেড়ে যাওয়ার পরিবারের তরফ থেকে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিংয়ের শারীরিক অবস্থা স্থীতিশীল রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, একজন নিউরো সার্জনের তত্ত্বাবধানে আপাতত তাঁর চিকিৎসা চলছে। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই খবর হাসপাতাল সূত্রের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement