Ayodhya Shocker: দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন একদল যুবকের
ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
নয়াদিল্লিঃ রাতের অন্ধকারে দলিত নিরাপত্তারক্ষীকে(Security Guard) পিটিয়ে খুন(Murder) একদল অজ্ঞাত পরিচয় যুবকের। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) অযোধ্যায়(Ayodhya)। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম ধ্রুব কুমার ওরফে বেচাই। বয়স ৬০। একটি নির্মীয়মাণ আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। রবিবার মধ্যরাতে কর্মরত অবস্থায় একদল যুবকের হামলার শিকার হন তিনি। লোহার রড, লাঠি দিয়ে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সব শেষ! হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট মধুবন কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন একদল যুবকের