Badlapur Blast:অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা

ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে এলাকা ছাড়ার চেষ্টা করে সাধারণ মানুষ।

বদলাপুরে বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ বিস্ফোরণ(Blast)। গ্যাস সিলিন্ডার(Gas Cylinder) ফেটে কেঁপে উঠল গোটা এলাকা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে থানের(Thane) বদলাপুরে(Badlapur)। জানা গিয়েছে,এ দিন এক জঞ্জালে আগুন লাগে। সেই আগুন ছড়াতেই বিপত্তি ঘটে। জঞ্জালের স্তূপ সংলগ্ন বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। সেখানেই রাখা ছিল কয়েকটি গ্যাস সিলিন্ডার। সেগুলি বিস্ফোরণ হলে কেঁপে ওঠে গোটা এলাকা। কাঁপতে থাকে আশেপাশের বাড়ির জানলা, দরজা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে এলাকা ছাড়ার চেষ্টা করে সাধারণ মানুষ।

অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement