Cyclone Dana: পর্যটকশূন্য পুরী সহ সমুদ্র উপকূলে মাইকিং প্রশাসনের, সকাল থেকেই প্রভাব দেখাচ্ছে ঘূর্ণিঝড় ডানা
ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana Update) সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় বাংলা ও ওড়িশার উপকূলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগাম প্রস্তুতি। ওড়িশায় বাতিল করা হয়েছে ২০০-রও বেশি ট্রেন। পর্যটকশূন্য করে দেওয়া হয়েছে পুরী। রাজ্য জুড়ে মোতায়েন হয়েছে প্রশিক্ষিত উদ্ধারকারী দল। সকাল থেকেই আবহাওয়ার বদল লক্ষ্য করা গেছে ওড়িশার বিভিন্ন জেলায়। দমকা হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টিও। মৌসম ভবন জানাচ্ছে, ওড়িশার জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক এবং বালেশ্বরে হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। অপেক্ষাকৃত কম প্রভাব পড়বে ময়ূরভঞ্জ, পুরী, ভুবনেশ্বর, কটক, সম্বলপুরে। তা স্বত্তেও পুরীর সমুদ্র উপকূলে সকাল থেকে চলছে মাইকিং। পর্যটকরা না থাকলেও পুরী সমুদ্র সৈকতে স্থানীয় জনগণকে সতর্ক করেছে জেলা প্রশাসন। দেখুন সেই ভিডিও।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement