CUET-UG 2024:অনিবার্য কারণে দিল্লি শহরের পরীক্ষাকেন্দ্রে পিছিয়ে গেল স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (দেখুন পোস্ট)

শানাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে আজকের পরীক্ষাটি পিছিয়ে গিয়ে হবে ২৯ মে। দিল্লী জুড়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত প্রার্থীদের জন্য সংশোধিত অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে।

ফাইল ফটো (Photo Credits: ANI)

দেশের বিভিন্ন কোণায় ন্যাশানাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে আজ নির্ধারিত সূচী অনুযায়ী কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট -স্নাতক (Common University Entrance Test-UG) স্তরের পরীক্ষা হওয়ার কথা ছিল। গুরুগ্রাম, নয়ডা,  গাজিয়াবাদ, ফরিদাবাদের মত শহরগুলিতে পরীক্ষা হলেও অনিবার্য কারণে দিল্লি (Delhi) শহরের পরীক্ষা কেন্দ্রগুলির জন্য আজকের (১৫ই মে) নির্ধারিত  পরীক্ষা (CUET-UG 2024) স্থগিত করা হয়েছে। ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে আজকের পরীক্ষাটি পিছিয়ে গিয়ে হবে ২৯ মে। দিল্লী জুড়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত প্রার্থীদের জন্য সংশোধিত অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement