Manipur: আচমকাই মণিপুরে সিআরপিএফ ক্যাম্পে জওয়ানের বন্দুক থেকে গুলি, মৃত্যু ৩ জনের, আহত বহু

একদিকে বিগত কয়েক বছরে একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়েছে মণিপুর। এরমধ্যে সম্প্রতি রাজনৈতিক সংকট জারি হয়েছে।

একদিকে বিগত কয়েক বছরে একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়েছে মণিপুর (Manipur)। এরমধ্যে সম্প্রতি রাজনৈতিক সংকট জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের পর আজ থেকে রাজ্যে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। এরমধ্যেই বৃহস্পতিবার সিআরপিএফ ক্যাম্পে চলল গুলি। জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বন্দুক থেকে চলেছে গুলি। আর তাতেই এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু ৭ জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। মৃতের মধ্যে হামলাকারী জওয়ানও রয়েছে বলে খবর। জানা যাচ্ছে, হামলা করার পর নিজের বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। তবে কেন এই হামলা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আহতরা এই মুহূর্তে ভর্তি রয়েছেন হাসপাতালে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement