Jharkhand IED Blast: নকশাল দমন অভিযানে গিয়ে মৃত্যু, আইইডি বিস্ফোরণ প্রাণ কাড়ল CRPF জওয়ানের
ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ নকশাল দমন অভিযান চলাকালীন ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তে রাউরকেল্লার কাছে কে. বালাং এলাকায় আচমকাই আইইডি বিস্ফোরণ ঘটে। নকশালদের ঘটানো বিস্ফোরণে বাম পায়ে গুরুতর চোট পান সিআরপিএফ এক জওয়ান
নকশাল দমন অভিযানে গিয়ে আইইডি বিস্ফোরণে (IED Blast) প্রাণ হারালেন সিআরপিএফের (CRPF) এক জওয়ান। শনিবার ভোররাতে ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূমের ঘন সারান্দা জঙ্গলে অভিযান চালাচ্ছিল ১৩৪ ব্যাটালিয়ন সিআরপিএফ এবং ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ। ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ নকশাল দমন অভিযান চলাকালীন ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তে রাউরকেল্লার কাছে কে. বালাং এলাকায় আচমকাই আইইডি বিস্ফোরণ ঘটে। নকশালদের ঘটানো বিস্ফোরণে বাম পায়ে গুরুতর চোট পান সিআরপিএফ এক জওয়ান, সত্যবান কুমার সিং (Satyaban Kumar Singh)। তাঁকে দ্রুত উদ্ধার করে রাউরকেল্লার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে শুরু হয় চিকিৎসা। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো যায়নি বছর ৩৪-এর সত্যবানকে।
নকশাল দমন অভিযানে আইইডি বিস্ফোরণে CRPF-জওয়ানের মৃত্যুঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement