CRPF Jawan dies: ছুটিতে বাড়ি এসেছিলেন, মালগাড়ির ধাক্কায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের, তদন্তে পুলিশ
শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ইতাওহাতে। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের।
শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ইতাওহাতে। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের (CRPF Jawan)। জানা যাচ্ছে, সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। মাঠে চাষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ নিজের ফার্মে চাষ করে আলি খুরদ গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। আর বাড়িতে যেতে গেলে একটি রেললাইন পেরোতে হয়। তখনই উল্টোদিক থেকে একটি মালগাড়ি আসছিল। তাতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় জবর সিংয়ের। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement