Crime: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক, চাঞ্চল্য রায়পুরে

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। কিন্তু এর পিছিনে কী কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ রায়পুরে )Raipur) এক যুগলের মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। হোটেলের (Hotel) ঘর থেকে উদ্ধার হয়েছে এক ২৬ বছরের তরুণীর দেহ। মৃতের নাম ভানী গোয়েল। প্রেমিক (Boy Friend)  বিশাল গর্গের (৩০) হাতেই খুন হয়েছেন তিনি, এমনটাই জানিয়েছে পুলিশ (Police)। এই হোটেল থেকে কিছু দূরত্বে উরকুরা রেল স্টেশনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রেমিকের দেহ। কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ভানী। তাই রায়পুরের সরস্বতী থানায় নিখোঁজ ডায়ারি করেছিল ভানীর পরিবার। এরপরই খোঁজ শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। কিন্তু এর পিছিনে কী কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement