Encounter In Chhattisgarh: নিরাপত্তা বাহিনীর ঝুলিতে ফের সাফল্য, এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদী নেতার

আগেই তাঁদের মাথার দাম হিসেবে ৪০ লক্ষ টাকা ঘোষণা করে ছত্তিশগড় সরকার।

প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিলিঃ ছত্তিশগড়ের (Chhattisgarh)আবুজমাড় জঙ্গলে নিহত সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির দুই প্রবীণ নেতা। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় ওই দু'জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম রামচন্দ্র রেড্ডি(৬৩) ও কাদারি সত্যনারায়ণ রেড্ডি ওরফে কোসা (৬৭)। তাঁরা দু'জনেই তেলেঙ্গানার করিমনগর জেলার কোহেদা ও সিরসিল্লা মণ্ডলের বাসিন্দা। আগেই তাঁদের মাথার দাম হিসেবে ৪০ লক্ষ টাকা ঘোষণা করে ছত্তিশগড় সরকার। জানা গিয়েছে, নিহতরা দীর্ঘদিন ধরে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (ডিকেএসজেডসি) সঙ্গে যুক্ত ছিলেন।

নিরাপত্তা বাহিনীর ঝুলিতে ফের সাফল্য, এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদী নেতার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement