MK Stalin Admitted To Hospital: হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে

Tamil Nadu CM MK Stalin. (Photo Credits: IANS)

করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে (Tamil Nadu Chief Minister MK Stalin) হাসপাতালে ভর্তি করা হল। ১২ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন স্টালিন। আজ পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালের তরফে বলা হয়েছে, "মাননীয় মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে কোভিড সম্পর্কিত উপসর্গগুলির পর্যবেক্ষণের জন্য চেন্নাইয়ের আলওয়ারপেটের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।" বুধবার রাজ্যপাল আরএন রবি সংক্রমণ থেকে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ANI-র টুইট:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement