COVID 19: দেশের ১২ রাজ্যে করোনার JN.1 ভ্যারিয়েন্ট হাজির, আক্রান্ত ৬৮২ জন

COVID 19, Representational Image (Photo Credit: Pixabay)

শীতের মরশুমে কোভিডের (COVID 19) প্রকোপ বাড়ায়, ফের চিন্তার ভাঁজ পড়়তে  শুরু করেছে চিকিৎসক মহলে। গত ৬ জানুয়ারি পর্যন্ত ভারতে ৬৮২ জন করোনায় আক্রান্ত। যাঁদের প্রত্যেকের শরীরে JN.1  নামে করোনার  এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে মিলছে এমন খবর। পাশাপাশি ভারতের ১২টি রাজ্য থেকে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের উপস্থিতি এবং তার জেরে একাধিক নাগরিকের আক্রান্ত হওয়ারর খবর মিলছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত কেরলে (Kerala) JN.1 ভ্যারিয়েন্টের উপস্থিতি ধরা পড়ার পর থেকেই জারি করা হয় সতর্কতা। এরপর কর্ণাটক (Karnataka), মুম্বই (Mumbai), গোয়া-সহ (Goa) একাধিক রাজ্য থেকে করোনার এই প্রজাতিতে আক্রান্ত হওয়ার খবর আসতে শুরু করে।

আরও পড়ুন: COVID 19 In India:করোনায় আক্রান্ত ৭৯৮, ৫ জনের মৃত্যু

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement