COVID-19: মহারাষ্ট্রে বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৬৫ জন, মৃত্যু ৪ জনের

Covid-19 Cases In India (File Photo)

ফের চড়চড়িয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় (COVID 19) আক্রান্ত ২১৬৫ জন। করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৪ জনের। ফলে এই মুহূর্তে মহারাষ্ট্রে (Maharashtra) মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮,২৬৭। পুণের এনআইভি-র পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে যাঁরা কোভিড আক্রান্ত, তাঁদের মধ্যে ২ জনের শরীরে BA.5 প্রজাতির খোঁজ মিলেছে। পাশাপাশি যে ২ জনের শরীরে BA.5 প্রজাতির খোঁজ মিলেছে, তাঁরা থানের বাসিন্দা। ওই ২ জন গত ২৮ মে এবং ৩০ মে কোভিডে আক্রান্ত হন।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement