COVID 19 In India: JN.1-এর আতঙ্কের মাঝে নতুন করে সংক্রমিত ৬৩৬, করোনার কামড়ে মৃত ৩

COVID 19, File Photo

ফের নতুন করে বাড়ছে করোনার (COVID 19) প্রকোপ। দেশ জুড়ে নতুন করে JN.1 ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ায়, এবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৬৩৬ জন। শুধু তাই নয়, করোনার জেরে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গত ২৪ ঘণ্টায় যে কজন আক্রান্ত হয়েছেন, তা নিয়ে গোটা দেশ জুড়ে সক্রিয় রোগীর সংখ্যা ৪,৩৯৪ জন। পাশাপাশি যে ৩ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কেরলের (Kerala) ২ জন। একজনের মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে (Tamil Nadu) । সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখান থেকে প্রকাশ্যে আসে এই রিপোর্ট।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement