Shashi Tharoor Shares Selfie With Piyush Goyal: বিজেপির মন্ত্রী পিয়ূয গোয়েলের সঙ্গে শশী থারুরের ছবি, প্রকাশ্যে আসতেই জল্পনা
এবার মন্ত্রী পিয়ূয গোয়েলের (Piyush Goyal) সঙ্গে ছবি শেয়ার করলেন শশী থারুর (Shashi Tharoor)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ সেই ছবিও শেয়ার করেন। ব্রিটেনের সেক্রেটারি অফ স্টেটস-এর জনাথন রেনল্ডস এবং মন্ত্রী পিয়ূয গোয়েল তাঁর সঙ্গে রয়েছেন। জনাথন রেনল্ডসের পাশাপাশি পিয়ূয গোয়েলের সঙ্গেও তাঁর ভাল কথা হয়েছে বলে জানান শশী। কংগ্রেস সাংসদের সোশ্যাল হ্যান্ডেলে পিয়ূয গোয়েলের ছবি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট চোখে পড়তেই অনেকে শশী থারুরকে কটাক্ষ করেন। তবে এই প্রথম নয়। এর আগে কখনও মুনমুন সেন কখনও মহুয়া মৈত্র-সহ রাজনৈতিক জগতের একাধিক নেতা, নেত্রীর সঙ্গে ছবি তুলতে দেখা যায় শশী থারুরকে। যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হলেও কংগ্রেস নেতা তা কখনও গায়ে মাখেননি।
দেখুন শশী থারুরের সঙ্গে পিয়ূয গোয়েলের নিজস্বী...
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Ram Mohan Naidu Kinjarapu: দেশের অসামরিক বিমান চলাচল মন্ত্রীকে নিয়ে এই বিষয়টা জানেন
Israel Strikes Iran: ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত করতে পূর্বনির্ধারিত, সুনির্দিষ্ট, সম্মিলিত আক্রমণ শুরু আই ডি এফের
Air India Flight Crash: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে মন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বললনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Advertisement
Advertisement
Advertisement