Congress MP Santokh Singh Chaudhary Dies: ভারত জোড়ো যাত্রার মাঝে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরির(দেখুন ভিডিও)
রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরির। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
ভারত জোড়ো যাত্রার সময় বিপত্তি।শনিবার সকালে পঞ্জাবের ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্রোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সাংসদকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হলনা। চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।কংগ্রেস সাংসদের প্রয়াণের খবর শুনে ভারত জোড়ো যাত্রা ছেড়ে হাসপাতালে গিয়েছেন রাহুল গান্ধী।
কংগ্রেস সাংসদের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Jagannath Dev's Rath Yatra 2025: স্নান যাত্রার পর জগন্নাথ দর্শন বন্ধ, ফুলুরি তেলে মালিশের পর সুস্থ হবেন মহাপ্রভু, তারপরই রথযাত্রা
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Puri Rath Yatra 2025:সেবাইত ছাড়া অন্য কেউ রথে উঠলেই গ্রেফতার, পুরীর রথযাত্রায় এবার কড়াকড়ি, জারি করা হচ্ছে একাধিক বিধিনিষেধ
Advertisement
Advertisement