Aadhar Pan Link: আধার-প্যান যোগে আরও ৬ মাস সময় চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

৩১ মার্চ শেষ হচ্ছে আধার প্যানের যোগের সময়সীমা

Aadhaar-PAN linking | Image used for illustration purpose

আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরনের ক্ষেত্রে আরও সময় চাইতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন কংগ্রেস এমপি অধীর চৌধুরী। আধারের ক্ষেত্রে প্যান যোগ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সময় নির্ধারন করে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা ৩১ শে মার্চ ২০২৩ এ শেষ হতে চলেছে।

সেই সময়সীমা যাতে আরও ৬ মাস বাড়ানো যায় তার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানান কংগ্রেস সাংসদ। এরপাশাপাশি এর জন্য প্রদেয় যে চার্জ তা বিনামূল্যে করানোর আবেদনও জানিয়েছেন তিনি।

আধারকে প্যান কার্ডের সঙ্গে যুক্ত না করলে দিতে হতে পারে জরিমানা। যার জেরে সমস্যায় পড়তে পারেন মানুষ। আবার পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে সাধারন মানুষকে।তাই এই সময়সীমা বাড়ানোর আবেদন অধীর রঞ্জন চৌধুরীর।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement