Rahul Gandhi: অসমে ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় মুখ্যমন্ত্রী হিমন্তকে আক্রমণ করেই চলেছেন রাহুল

অসমে 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'র দ্বিতীয় দিনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রা অনেকেই পা মেলালেন।

Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra (Photo Credits: X)

অসমে 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'র দ্বিতীয় দিনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রা অনেকেই পা মেলালেন। বিজেপি শাসিত রাজ্যে রাহুল ভাল সাড়া পাচ্ছেন। অবশ্য সেই ভিড়ের প্রভাব ইভিএমে পড়বে কিনা সেটা আগামী দিনে দেখা যাবে।

ভারত জড়ো যাত্রার দ্বিতীয় দিনে লাখিমপুরে ফের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে আক্রমণ করলেন রাহুল। এক সময় হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসেই ছিলেন। পরে তিনি বিজেপিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হন।

এদিন লাখিমপুরে দাঁড়িয়ে রাহুল বললেন, " আমরা বলছি অসম দিল্লি থেকে চলবে না। অসম চলবে এখান থেকে, অসম থেকে। আপনাদের মুখ্যমন্ত্রী দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ। উনি বিজেপির বাকি মুখ্যমন্ত্রীদের দুর্নীতি করতে শেখান।"

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement