IGI Airport: দিল্লি বিমানবন্দরে এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার অভিযুক্ত
আবারও দিল্লি বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক। জানা যাচ্ছে, বৃহস্পতিবার এন্টেবে থেকে সারজা হয়ে এক বছর ২৩-এর ভারতীয় যুবক দিল্লি বিমানবন্দরে নামেন।
আবারও দিল্লি বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক। জানা যাচ্ছে, বৃহস্পতিবার এন্টেবে থেকে সারজা হয়ে এক বছর ২৩-এর ভারতীয় যুবক দিল্লি বিমানবন্দরে নামেন। তাঁর ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পরীক্ষা করা হয়। আর তারপরই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় ৬ প্যাকেট সাদা পাউডার। পরীক্ষা করে দেখা যায় পাউডারগুলি আদপে কোকেইন (Cocaine)। এয়ার ইন্টালিজেন্স ইউনিট সূত্রে খবর, ৩.৩১৭ কেজি মাদক উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৪৬.৪৪ কোটি টাকা। মাদক উদ্ধারের পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Israel-Iran War: ইরানও গুঁড়িয়ে দেবে ইজরায়েল? তেহরানের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি তবরিজ় বিমানবন্দরে হামলা নেতানিয়াহুর
Advertisement
Advertisement
Advertisement