Cocaine Seized: মুম্বই এয়ারপোর্ট থেকে ১২.৯৮ কোটির কোকেন উদ্ধার, গ্রেফতার ১

হাতব্যাগের মধ্যে থেকে বাজেয়াপ্ত করা হয় ১২.৯৮ কোটি টাকার কোকেন

বিশেষ সূত্রে খবর পেয়ে মুম্বই এয়ারপোর্টে এক বিদেশি নাগরিকের ওপর তল্লাশি চালিয়ে ১.৩ কেজির কোকেন উদ্ধার করল মুম্বইয়ের শুল্ক বিভাগ। যার আনুমানিক বাজারমূল্য ১২.৯৮ কোটি টাকা।

কোকেনগুলিকে একটি ব্যাগের মধ্যে অত্যন্ত সুচারুভাবে রাখা হয়েছিল। শুল্ক বিভাগের  তরফে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয়েছে বিদেশি নাগরিককে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement