CM Bhajanlal's Wife Starts Parikrama: স্বামী পেয়েছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব, নিজের ইচ্ছা পূর্ণ করতে ২১ কিমি দন্ডবত পরিক্রমায় গীতা শর্মা (দেখুন ভিডিও)

গিরিরাজজির প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার আস্থা কারও কাছে গোপন নয়। কিন্তু ভজনলাল শর্মার স্ত্রী ও যে একজন নিষ্ঠাবান ভক্ত তাঁর পরিচয় মিলল আজ।

geeta Sharma Dandabat Parikrama Photo Credit: Twitter@bstvlive

গিরিরাজজির প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার আস্থা কারও কাছে গোপন নয়। কিন্তু ভজনলাল শর্মার স্ত্রী ও যে একজন নিষ্ঠাবান ভক্ত তাঁর পরিচয় মিলল আজ। গতকাল মুখ্যমন্ত্রীর স্ত্রী মথুরা পৌঁছেছেন এবং আজ নিজের মানত পূর্ণ করতে ২১ কিলোমিটার এর দন্ডবত পরিক্রমা শুরু করেছেন। সামনে আসা ভিডিওতে তাকে রাস্তার উপর শুয়ে চক্কর দিতে দেখা গেছে। এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার পর ভজনলাল শর্মা গোবর্ধনে পৌঁছে গিরিরাজজির পূজা করেছিলেন।এখন তার স্ত্রী গীতা শর্মা পরিক্রমা শুরু করেছেন এবং প্রথম দিনেই তিনি ৩ কিলোমিটার প্রদক্ষিণ করেছেন। সম্পূর্ণ ২১ কিলোমিটার পরিক্রমা প্রায় পাঁচ দিনে শেষ হবে। দেখুন সেই ভিডিও-

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement